বরিশাল মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব শাহজাহান সিরাজী ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব আবদুল হককে গত ১৯ অক্টোবর রাতে পুুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেন, “তারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
সরকার সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদে অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জুলুম-নির্যাতন চালাচ্ছে। জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করার মাধ্যমে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলতে কোন কিছুই অবশিষ্ট নেই। সরকার দেশের মানুষের উপর দুঃশাসন চাপিয়ে দিয়েছে। সরকারের জুলুম-নির্যাতন ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
বরিশাল মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব শাহজাহান সিরাজীসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









