মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর বিশ্বাস, মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও সদর উপজেলা জামায়াতের আমীর জনাব ফারুক হুসেন এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মসিউর রহমানকে অন্যায়ভাবে জেলহাজতে পাঠানোর ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “তাদেরকে জেলহাজতে পাঠিয়ে সরকার তাদের প্রতি জুলুম করেছে।
সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে। আজকে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৪ নং ভাংনী ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ মুসলে উদ্দিনসহ জামায়াতের ৮জন নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
সরকার অব্যাহতভাবে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর বিশ্বাসসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









