রাজশাহী মহানগরী জামায়াতের নেতা জনাব ইমাজ উদ্দিন মন্ডল ও শাহমাখদুম থানা জামায়াতের আমীর মাওলানা ঈসাকে গত ১৮ অক্টোবর ’১৫ রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৯ অক্টোবর ’১৫ প্রদত্ত এক বিবৃতি বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ জনাব ইমাজ উদ্দিন মণ্ডল ও মাওলানা ঈসাকে গ্রেফতার করেছে।
সরকার দেশে একদলীয় শাসন কায়েম করার অসৎ উদ্দেশ্যেই অব্যাহতভাবে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। জাতির ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিয়ে সরকার দেশের জনগণের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারের একদলীয় ফ্যাসিবাদী স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
রাজধানী মহানগরী জামায়াতের নেতা জনাব ইমাজ উদ্দিন মন্ডলসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বের মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









