বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামিক বক্তা মুফতি আলী হাসান উসামা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) হাসপাতালে তাঁকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ মোবারক হোসাইন। তিনি মাননীয় বিরোধীদলীয় নেতা ও সম্মানিত আমীরে জামায়াতের সালাম পৌঁছে দেন।
এ সময় তিনি তাঁর বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন—আল্লাহ তা’য়ালা যেন তাঁকে শীঘ্রই পূর্ণ সুস্থতা দান করেন এবং আবারও দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করার তাওফিক দান করেন। আমিন।








