গত ২৮ অক্টোবর রাতে ব্রাহ্মণ বাড়ীয়া জেলার সরাইল উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিনকে ও আজ ২৯ অক্টোবর কুমিল্লা সদর উত্তর সাংগঠনিক উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব কাজী নজির আহমদসহ ২জন কর্মীকে এবং রংপুরে ৮জন কর্মীকে ও পটুয়াখালীতে জামায়াতের ২জন কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৯ অক্টোবর ’১৫ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই বিনাদোষে পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
সরকার সারা দেশেই জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের উপর জুলুম করছে। অন্যায়ভাবে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ¯ৈ^রাচারী চরিত্রই প্রকাশিত হচ্ছে। ইসলামী আন্দোলনের নেতাÑকর্মীদের গ্রেফতার করে তাদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে কখনো আন্দোলন দমন করা যায় না। সরকারের অত্যাচার ও নির্যাতনের ফলে আন্দোলন আরো বেগবান হয়।
জুলুম-নির্যাতন বন্ধ করে ব্রাহ্মণ বাড়ীয়া জেলার সরাইল উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন ও কুমিল্লা সদর উত্তর সাংগঠনিক উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব কাজী নজির আহমদসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









