দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “চার পাকিস্তানী জঙ্গী প্রশিক্ষককে এনেছে জামায়াত-শিবির” শিরোনামে আজ ১০ নভেম্বর প্রকাশিত একটি রিপোর্টে “জঙ্গীদের প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে পাকিস্তানের চার জঙ্গী প্রশিক্ষককে বাংলাদেশে এনেছে জামায়াত-শিবির” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণœ করার উদ্দেশ্যেই দৈনিক জনকণ্ঠের রিপোর্টে এ বানোয়াট তথ্য পরিবেশন করা হয়েছে।
দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত রিপোর্টের এ তথ্য সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রানীতিতে বিশ্বাস করে। জঙ্গীবাদী রাজনীতিকে ঘৃণা করে। তাই জঙ্গীদের প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পাকিস্তানের চার জঙ্গী প্রশিক্ষককে বাংলাদেশে আনার প্রশ্নই আসে না। এ তথ্য দৈনিক জনকণ্ঠের সংশ্লিষ্ট রিপোর্টারের মনগড়া। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বানোয়াট তথ্য পরিবেশন করা থেকে বিরত থেকে অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









