বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এবং সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াত ও ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীদের মুক্তির দাবীতে এবং মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সরকারের মিথ্যাচারের প্রতিবাদে আগামী ৭ ডিসেম্বর সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৫ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
মাওলানা মতিউর রহমান নিজামী একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ। তিনি একজন সফল মন্ত্রী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশে-বিদেশে সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছেন। তিনি দুই দুইবার বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সরকার তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা বায়বীয় অভিযোগে মামলা দায়ের করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, মাওলানা নিজামীর বিরুদ্ধে সরকারের এটর্নী জেনারেল ‘মাওলানা নিজামীর আইনজীবী দোষ ¯^ীকার করে ফাঁসি থেকে রেহাই চেয়েছেন’ মর্মে মিথ্যাচার করেছেন। মাওলানা নিজামীর আইনজীবীগণ এ মিথ্যাচারের তীব্র নিন্দা জানানো সত্তে¡ও সরকার পক্ষ অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সরকার পক্ষের এ মিথ্যাচার জামায়াত নেতাদের চরিত্র হননের ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ।
সরকার সারা দেশেই জামায়াত ও ছাত্রশিবিরের নির্দোষ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে বন্দী করে কষ্ট দিচ্ছে। জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাদের উপর চরমভাবে জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। সরকারের গ্রেফতার ও জুলুম-নির্যাতন থেকে ধর্মপ্রাণ পর্দানশীন মা-বোনেরা পর্যন্ত রেহাই পাচ্ছেন না। সরকারের এ ধরনের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াতের সকল নেতা-কর্মীদের মুক্তির দাবীতে এবং মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সরকারের মিথ্যাচারের প্রতিবাদে আমি আগামী ৭ ডিসেম্বর সোমবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করছি।
ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি জামায়াতের সকল শাখা সংগঠনের প্রতি আহŸান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









