বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে কারাগারে বন্দি অবস্থায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় জনাব শওকত মাহমুদ সভাপতি এবং এম. আবদুল্লাহ মহাসচিব নির্বাচিত হওয়ায় তাদের ও অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৮ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আল্লাহ তাদের সততা, নিষ্ঠা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালনের তাওফীক দান করুন।
দেশের সাংবাদিক সমাজ সব সময়ই জাতীয় প্রয়োজনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। এ সময়েও সাংবাদিক সমাজ গৌরবজনক ভূমিকা পালন করে যাচ্ছেন। ¯ৈ^রশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিক সমাজ সংগ্রাম অব্যাহত রেখে জাতিকে একদলীয় ¯ৈ^রশাসনের কবল থেকে মুক্ত করতে আপোষহীন ভূমিকা পালন করবেন-- এটাই জাতির প্রত্যাশা।
আমি তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে মিথ্যা মামলায় বন্দি সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









