রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেত্রী মোরশেদা বেগমকে আজ ১১ জানুয়ারী বিকালে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১১ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ মিঠাপুকুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেত্রী মোরশেদা বেগমকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোরশেদা বেগম রংপুর কারাগারে বন্দি তার ¯^ামীর সাথে দেখা করে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তিনি এবং তার ¯^ামী গ্রেফতার হওয়ার কারণে তার পরিবার-পরিজন অসহায় অবস্থায় পড়েছে। ¯^ামী ও স্ত্রীকে কারাগারে বন্দি রেখে সরকার তাদের পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের জুলুম নির্যাতন থেকে মহিলা নেত্রীরাও রেহাই পাচ্ছেন না। তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তাকে গ্রেফতার করে সরকার মিঠাপুকুর উপজেলার জনগণকে তার সেবা থেকে বঞ্চিত করেছে। সরকারের এ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেত্রী মোরশেদা বেগমসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









