গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুর রবকে গত ১৬ মার্চ ও যশোহর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ সোলায়মানকে ১৭ মার্চ পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ ১৭ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুর রব ও যশোহর সদর উপজেলায় বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ সোলায়মানকে পুলিশ বিনা কারণে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দিচ্ছে। সরকার একদলীয় স্বৈরশাসন কায়েম করার উদ্দেশ্যেই জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুর রবসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









