বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমীর এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আতাউর রহমানকে গত ১৬ অক্টোবর দিবাগত রাতে ডিবি পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৭ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে জনাব আতাউর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দিচ্ছে।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ জনাব আতাউর রহমান নানা জটিল রোগে ভুগছেন। শারীরিকভাবে তিনি অসুস্থ। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার অমানবিক কাজ করেছে। সরকার স্বৈরশাসন পাকাপোক্ত করার উদ্দেশ্যে সারা দেশেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে এবং গুলি করে হত্যা ও গুম করছে। নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে এবং হত্যা ও গুম করে অতীতে কোন স্বৈরশাসক যেমন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তেমনি বর্তমান স্বৈরাচারী সরকারও বেশী দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সরকারের জুলুম-নির্যাতন, গ্রেফতার, গুম ও নেতা-কর্মীদের গুলি করে হত্যা করার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
অবিলম্বে জনাব আতাউর রহমানসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের










