রংপুর মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শাহ্ মোহাম্মাদ নূর হোসাইন এবং রংপুর জেলার হাজীর হাট সাংঠনিক থানা জামায়াতের আমীর ডা. লোকমান হোসাইনকে গত ২৪ সেপ্টেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২৫ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,“রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই তাদেরকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা সম্পূর্ণ নির্দোষ।
সরকার স্বৈরশাসন পাকাপোক্ত করার উদ্দেশ্যেই সারা দেশে জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দিচ্ছে। সরকারের স্বৈরাচারী ভূমিকার কারণেই সরকার দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গণবিচ্ছিন্ন সরকার শক্তির জোরে টিকে থাকার জন্য দেশের জনগণের ওপর জুলুম নির্যাতন করছে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
রংপুর মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শাহ্ মোহাম্মাদ নূর হোসাইনসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









