টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিক বিজয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৩০ অক্টোবর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিক বিজয় লাভ করায় আমি বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য দেশবাসী গর্বিত ও আনন্দিত। আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।
আমি বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য ও উন্নতি এবং সমৃদ্ধি কামনা করছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









