পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে গত ২৮ অক্টোবর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২রা নভেম্বর প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বলেন, “পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
পবিত্র মক্কা নগরী মুসলিম উম্মাহর নিকট অতি পবিত্র স্থান। পাবিত্র মক্কা ও মদীনা শরীফ মুসলিম উম্মাহর প্রাণের চেয়ে প্রিয় স্থান। এ দুটি স্থানকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেয়া উচিত। এ দুটি নগরীর পবিত্রতা ও নিরাপত্তা রক্ষার জন্য সকলেরই সজাগ ও সতর্ক থাকা উচিত।
কোন ধর্মীয় স্থাপনায় এ জাতীয় কাজ কোন মানুষ করতে পারে না। পবিত্র মক্কা শরীফের কোন অবমাননা মুসলিম উম্মাহ সহ্য করবে না। এ কাজ যারা করেছে তাদের বিনা শর্তে ক্ষমা প্রার্থনা করতে হবে।
ভবিষ্যতে এমন অপকর্মের ধৃষ্টতা কেউ যাতে দেখাতে না পারে সে জন্য সৌদি আরবের সরকার এবং বিশেষ করে গোটা মুসলিম উম্মাহকে সজাগ ও সতর্ক থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই নিতে হবে।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









