ভারতের উত্তর প্রদেশের কানপুরে রেল দুর্ঘটনায় একশত ত্রিশ জনের অধিক যাত্রী নিহত ও দুই শতাধিক যাত্রী আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২১ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ভারতের কানপুরে রেল দুর্ঘটনায় ১৩০ জনের অধিক যাত্রী নিহত ও দুই শতাধিক যাত্রী আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
আমি আশা করি ভারত সরকার এ দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এ ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং ভারতের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
সম্পর্কিত পোস্ট
১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান
-মিয়া গোলাম পরওয়ার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
-ডা. শফিকুর রহমান এমপি
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের









