কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলার মুরাদনগর উপজেলা জামায়াতের আমীর জনাব মহিউদ্দিন ফারুকের পিতা জামায়াতের প্রবীণ রুকন জনাব মোঃ ইউনুস ৯৭ বছর বয়সে গত ২৫ জুন সকাল ১০টায় বার্ধক্য জনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি............রাজীঊন)। তিনি ৩ পুত্রসহ বহু নাতি-নাতনি এবং আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। নামাজে জানাযা শেষে তাকে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার ভাটারা গ্রামে নিজবাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলার মুরাদনগর উপজেলা জামায়াতের আমীর জনাব মহিউদ্দিন ফারুকের পিতা জামায়াতের প্রবীণ রুকন জনাব মোঃ ইউনুসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৮ জুন এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।










