শোক সংবাদ-১
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার প্রবীণ সদস্য (রুকন) জনাব মমতাজ উদ্দিন ১০ আগস্ট রাত ২টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১০ আগস্ট বিকাল ৩টায় নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক মাওলানা এনামুল হক। জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছ, জেলা জামায়াতের প্রশিক্ষক সম্পাদক মাওলানা আবুল হাসেম এবং কলমাকান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান সহ আরও অনেকে।
শোক সংবাদ-২
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সদস্য (রুকন) ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবদুর রহীম পাটওয়ারীর ছোট ভাই, তরপুরচন্ডী আলী দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আবদুর রাজ্জাক ১২ আগস্ট সকাল ৮টায় ৫৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১২ আগস্ট বাদ জোহর বিষ্ণুদী মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
শোকবাণী
জনাব মমতাজ উদ্দিন ও হাফেজ মাওলানা আবদুর রাজ্জাকের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৩ আগস্ট এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব মমতাজ উদ্দিন ও হাফেজ মাওলানা আবদুর রাজ্জাকের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ২ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।










