বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জনাব তরিকুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ০৪ নভেম্বর ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব তরিকুল ইসলাম ছিলেন একজন উদার গণতন্ত্রমনা জাতীয়তাবাদী রাজনীতিবিদ। তিনি দেশের সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। তার ইন্তেকালে জাতি একজন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জাতীয় নেতাকে হারাল।

শোকবাণীতে তিনি তার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।