বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও ফরিদপুর জেলা জামায়াতের মজলিসে শূরার সাবেক সদস্য হাফেজ মাওলানা আবু তালিবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৯ জানুয়ারী ২০১৭ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
সর্বশেষ সংবাদ
জামায়াতের রুকন হাফেজ মাওলানা আবু তালিবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ
আমীরে জামায়াতের শোকবাণী









