লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত এলাকায় থেকে অপহৃত রাকিবুল হাসান রকির খোঁজ মিলেছে ছয় মাস পর। রোববার রাতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের বাগবাড়ি এলাকায় রাস্তার পাশে চোখ বাঁধা অবস্থায় রকিকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে তার বাবা তোফায়েল আহমদকে খবর দেন। খবর পেয়ে রকির পরিবারের লোকজন এসে তাকে নিজ বাসায় নিয়ে যান।
রাকিবুল হাসান রকি জানান, অপহরণের পর থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় একটি ছোট্ট ঘরে ফেলে রাখা হয়েছিল তাকে। গত ছয় মাস ছয দিন এ ভাবে রাখা হয়েছিল তাকে। চোখ বাঁধা অবস্থায় তাকে খাবার-দাবারও দেয়া হতো। কোথায় রাখা হয়েছে এবং কারা নিয়ে গেছে তা বলতে পারছে না রকি। তবে তাকে কোনো নির্যাতন করা হয়নি বলেও জানান তিনি। রকিকে জীবিত পাওয়ায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীকে ধন্যবাদ জানান তার বাবা-মা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: লোকমান হোসেন জানান, রকি ফিরে আসার ব্যাপারে এখনো তিনি কিছুই জানেন না। তবে এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত এলাকায় রকি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় রকির বাবা পরের দিন সকালে লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রকি স্থানীয় একটি মোটরসাইকেল শোরুমে মার্কেটিংয়ে কাজ করতেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ ছিল।
সাম্প্রতিক পোস্ট
বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ
-এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের





